দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ৫০ টন উন্নতমানের পেঁয়াজ বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে ডিএপি ও এমওপি সারও।

এবার আগেভাগেই কৃষকের হাতে বীজ তুলে দেওয়ায় চাষাবাদে বিলম্ব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, তিনটি বীজ আমদানিকারক কোম্পানির মাধ্যমে আনা এসব বীজ ইতিমধ্যে দেশের ৩৭টি উপজেলায় বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি ১৩টি উপজেলাতেও দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হবে। সব বীজ দেশে পৌঁছেছে এবং কাস্টমস ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

প্রতিবছর নিত্যপণ্যের বাজারে পেঁয়াজ নিয়ে ওঠে বেশ আলোচনা। দামবৃদ্ধি ও প্রণোদনার পেঁয়াজের বীজে অনিয়মের অভিযোগ থাকে প্রায়ই। গত বছরও প্রণোদনার পেঁয়াজে চারা না গজানোর ঘটনা ঘটেছিল। তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড.

মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের তাৎক্ষণিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত বীজ কৃষকদের সরবরাহ করা হয়, যা বাম্পার ফলনের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করেছে।

চলতি বছরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রীষ্মকালীন চাষে প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে—বীজ সরবরাহ বাড়ানো, চাষের জমির পরিমাণ বৃদ্ধি, হিমাগার নির্মাণ, বাজার ব্যবস্থাপনায় উন্নয়ন এবং গ্রীষ্মকালীন উৎপাদনে গবেষণা জোরদার করা। কৃষক এবার সঠিক সময়ে পেঁয়াজের বীজ হাতে পেয়েছেন। এতে বীজ নিয়ে হাহাকার কিংবা কোনো অনিয়মের আশঙ্কা নেই। উৎপাদিত পেয়াজ সঠিকভাবে সংরক্ষণে সারাদেশে চার হাজার এয়ার-ফ্লো মেশিন বসানো হচ্ছে।

প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্পের কর্মসূচি সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৫ জুলাই থেকে পেঁয়াজের বীজতলা তৈরি শুরু হবে এবং সেপ্টেম্বর নাগাদ ফসল সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান জানান, গ্রীষ্মকালীন চাষ বাড়াতে পারলে দেশে পেঁয়াজের চাহিদার বড় একটি অংশ জোগান দেওয়া সম্ভব। তখন বাজারে দামও তুলনামূলক বেশি থাকে, ফলে কৃষক লাভবান হবেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: উৎপ দ

এছাড়াও পড়ুন:

বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর)  সকাল ১০টায় বন্দর থানার  ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।

এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়াল, ডিসেম্বরে দাম বাড়ে কেন
  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • ট্রাম্পের শুল্কের আঘাতে বড় সংকটে ভারত
  • ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
  • চাহিদার তুলনায় সরবরাহ কম, নীলফামারীতে সারসংকটে বিপাকে কৃষক
  • কমেছে মাছ মুরগি ও সবজির দাম
  • মমতাজের জনপ্রিয় পঞ্চমিশালি আচার
  • ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি, আবার পুতিনকেও উষ্ণ অভ্যর্থনা: একসঙ্গে দুই কূল কি রাখতে পারবে ভারত
  • পুতিনের ভারত সফর, কী থাকছে অর্থনীতিতে
  • সংস্কারকাজ শেষে হবিগঞ্জ-৫নং কূপ থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট