অভিযোগ মিথ‌্যা, ভিত্তিহীন ও উদ্দেশ‌্যপ্রণো‌দিত উল্লেখ ক‌রে দুর্নী‌তির বিষ‌য়ে অস্বীকার ক‌রে‌ছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন।

দুর্নী‌তির অভিযোগে তা‌কে কেউ অব‌্যা‌হতি দেন‌নি, তি‌নি নি‌জেই আবেদন ক‌রে পদ থে‌কে অব‌্যাহতি নি‌য়ে‌ছেন ব‌লেও দা‌বি ক‌রেন সা‌বেক এই এপিএস।

জিজ্ঞাসাবাদ শেষে ‌বে‌রি‌য়ে যাওয়ার সময় বৃহস্পতিবার (২২ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, “দুদক ডেকেছে তাই এখানে এসেছি। আমার বিরুদ্ধে অভিযোগের কো‌নো ভিত্তি নাই। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে উদ্দেশ্যপ্রণো‌দিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে আমার পদত্যাগের বিষয়টি অব্যাহতি হিসাবে এসেছে। আমাকে বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রস্তুতির বিষয় ছিল। এ কারণে পদত্যাগ করেছিলাম। আমি ২৫ মার্চ পদত্যাগ করেছি। আমার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছে। আর দুর্নীতির অভিযোগ এরপরে এসেছে।”

এর আগে দুর্নী‌তির অভিযোগ নি‌য়ে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন বেলা সাড়ে ১১টার দিকে দুদ‌কে আসেন। দুপুর পৌনে ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

ক্ষমতার অপব‌্যবহার ক‌রে ঘুষ দুর্নী‌তির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব ক‌রা হয়।

ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে মোয়াজ্জেম হোসেনের বিরু‌দ্ধে।

তাছাড়া একই অভিযোগ উঠে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বর্তমান পিও ডা.

মাহমুদুল হাসান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরু‌দ্ধেও।

অভিযোগের বিষয়ে তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয় দুদক। তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের জন‌্য আলাদা টিমও গঠন করা হ‌য়।

অনুসন্ধা‌নের ধারাবাহিকতায় অভিযোগের বিষ‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন‌্য তা‌দের দুদ‌কে হা‌জির হ‌তে বলা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে ২০ মে, এন‌সি‌পির সা‌বেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

গত ২০ মে নির্ধা‌রিত সম‌য়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হ‌লেও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি আসেননি। পর‌দিন তারা দুদ‌কে হা‌জির হন। দুদক টিম অভিযোগের বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ ক‌রেন। একই‌ দিন হা‌জির হন এন‌সি‌পির সা‌বেক নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরও। তিনজনই অভিযোগের বিষ‌য়ে অস্বীকার ক‌রে নি‌জে‌দের নি‌র্দোষ দা‌বি ক‌রেন। বরং ব‌্যক্তিগত কারণ দে‌খি‌য়ে স্বাস্থ‌্য উপ‌দেষ্টার বর্তমান পিও মাহমুদুল হাসান পদত‌্যা‌গ কর‌বেন ব‌লেও জানান।

বৃহস্প‌তিবার মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তি‌নি দুদ‌কে হা‌জির হন। অভিযোগের বিষ‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন‌্য দুদক টি‌মের মু‌খোমু‌খি হন।

এর আগে স্থানীয় সরকার উপ‌দেষ্টার সা‌বেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ‌্য উপ‌দেষ্টার সা‌বেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবির বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উ‌ঠলে এই অভি‌যো‌গে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অন‌্যদি‌কে, জাতীয় নাগরিক পার্টির সা‌বেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরের বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠ‌লে তা‌কে দল থে‌কে বাদ দেয় এন‌সি‌পি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ জ ঞ স ব দ র জন য স থ ন য় সরক র ক ষমত র অপব উপদ ষ ট যবহ র

এছাড়াও পড়ুন:

‘সুলতানার স্বপ্ন’ নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে দৃশ্যশিল্প প্রদর্শনী

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে বিশেষ দৃশ্যশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ সময়ের ১৯ জন শিল্পী নিজেদের মতো করে সেই স্বপ্নময় ভাবনাকে নতুন করে ব্যাখ্যা করেছেন। ‘সুলতানার স্বপ্ন’–এর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র স্বীকৃতি উদ্‌যাপন করতে এ আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আজ শনিবার বিকেলে ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে লাইব্রেরি উইদাউট বর্ডারস এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেসকো বাংলাদেশের হেড অব অফিস সুজান ভাইজ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে কলাকেন্দ্রের শিল্পী ওয়াকিলুর রহমান জানান, শিল্পীদের সঙ্গে আলাপের পর তাদের সামনে উন্মুক্তভাবে বিষয়গুলো রাখা হয়েছিল। লক্ষ্য ছিল ‘সুলতানার স্বপ্ন’কে আজকের সময়ের চোখে দেখা। তিনি বলেন, ‘শিল্পীদের নিজেদের ভাবনার জায়গা ছিল পুরোপুরি উন্মুক্ত। মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ এই অসাধারণ জায়গাটির জন্য।’

‎প্রদর্শনীর কিউরেটর শার্মিলী রহমান বলেন, ‘শিল্পীদের প্রথমে “সুলতানার স্বপ্ন” বইটি পড়তে দেওয়া হয়েছিল, এরপর তাঁরা নিজেদের ভাবনা ও ব্যাখ্যাকে কাজে প্রকাশ করেছেন, এবং এই শিল্পীরা এই কাজে তাঁদের শতভাগ দিয়েছেন।’

প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনেসকো বাংলাদেশের হেড অব অফিস সুজান ভাইজ। ঢাকা, ৬ ডিসেম্বর

সম্পর্কিত নিবন্ধ