দেশের বাজারে আর্ক ব্র্যান্ডের নতুন ১৩টি মডেলের হাইব্রিড সোলার আইপিএস এনেছে ওয়ালটন। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সুবিধা থাকায় সোলার প্যানেলযুক্ত আইপিএসগুলোর মাধ্যমে কম খরচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ২০০ থেকে ৫ হাজার ৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার সুবিধার বিভিন্ন মডেলের হাইব্রিড সোলার আইপিএসগুলো বাসা থেকে শুরু করে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। কৃষি খাতের পাশাপাশি ছোট, মাঝারি ও বৃহৎ কারখানায় পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্যও এই হাইব্রিড সোলার আইপিএসগুলো সহায়ক ভূমিকা রাখতে পারে।

হাইব্রিড সোলার আইপিএসগুলোর প্রতিটি মডেলেই এআরসি মনো আরটিএম২০১০এম এবং আরসি মনো আরটি৭১-৪৫০এম মডেলের সোলার প্যানেল থাকায় ব্যাটারি দ্রুত চার্জ করা যায়। বিদ্যুৎ–বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়েও নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে পারে আইপিএসগুলো। শুধু তা–ই নয়, নিজেদের প্রয়োজন অনুযায়ী আইপিএসগুলোর সক্ষমতা পরিবর্তন করেও কেনা যাবে। ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার কেনা যাবে আইপিএসগুলো।

ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান বলেন, ‘সাশ্রয়ী, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ–সুবিধা নিশ্চিত করতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সলিউশন নিয়ে এসেছি। হাইব্রিড এই সিস্টেম একই সঙ্গে সৌরশক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারে। এর ফলে বিদ্যুৎ খরচ কম হওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

ব্রিজবেন টেস্টে রাজত্ব অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে প্রবল চাপে রেখে জয়ের সুবাস পাচ্ছেন তারা। এমনকি ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনাও তৈরি করেছে স্বাগতিকরা। যদি এমনটা হয় তাহলে কঠিন পরিস্থিতিতেই পড়তে হবে বেন স্টোকস, রুটদেরকে। 

শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৩৪। ১৭৭ রানে পিছিয়ে থেকে তারা দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। এখনও তারা ৪৩ রানে পিছিয়ে। এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৫১১ রানে।  

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা খারাপ ছিল না ইংল্যান্ডের। চা-বিরতির আগে ৪৫ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। বিরতির পর শেষ সেশনেই সব গণ্ডগোল! বোল্যান্ডের বলে বোল্ড হন বেন ডাকেট (১৫) । এরপর জ্যাক ক্রলি ও ওলি পোপ ৪২ রানের জুটি গড়েন। পেসার নাসেরের জোড়া আঘাতে ক্রলি ও পোপ সাজঘরে ফেরেন মুহূর্তেই। 

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রুটকে থামানোর প্রয়োজন ছিল অজিদের। মিচেল স্টার্ক সেই কাজটা করেন। রুট এবার থেমে যান ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। স্টার্ক টিকতে দেননি জেমি স্মিথকেও। আরেক প্রান্তে রিভিউ নিয়ে ১৫ রান করা হ্যারি ব্রুককে ফেরান বোল্যান্ড। উইকেটে আছেন স্টোকস ও উইল জ্যাকস। দুজনই অপরাজিত ৪ রান করে।

এর আগে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৫১১ রানে থেমে তাদের ইনিংস। ফিফটি তুলে ক্যারির ইনিংস থেমে যায় ৬৩ রানে। মাঠে নেমে স্টার্ক ব্যাট হাতে জ্বলে উঠেন। নয়ে নেমে ১৪১ বলে ৭৭ রান করেছেন যা ছিল অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ। তার ব্যাটে ভর করে স্বাগতিকদের রান ৫০০ পেরিয়ে যায়। কোনো সেঞ্চুরি ছাড়া অস্ট্রেলিয়ার ৫০০ দলীয় রান করার পঞ্চম ঘটনা এটি।

ইংল্যান্ডের হয়ে বল হাতে ব্রাইডন কার্স ১৫২ রানে নিয়েছেন ৪ উইকেট। স্টোকস ৩টি উইকেট নেন। 

প্রথম টেস্ট অস্ট্রেলিয়া মাত্র দুদিনে জিতে নিয়েছিল। এই ম্যাচেও চতুর্থ দিন হয়ে যেতে পারে ফয়সালা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ