রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন বলেছে, রাজনৈতিক দলের ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভ্রাতৃপ্রতিম বা যেকোনো নামেই হোক না কেন, না থাকার বিধান করা যেতে পারে।

বুধবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

কমিশনের সুপারিশে নির্বাচনব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

কমিশনের সুপারিশে রাজনৈতিক দলের নিবন্ধন অংশে বলা হয়েছে- ক.

নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে ১০ শতাংশ জেলা এবং ৫ শতাংশ উপজেলা/থানায় দলের অফিস এবং ন্যূনতম পাঁচ হাজার সদস্য থাকার বিধান করা। খ. দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতিবছর একবার হালনাগাদ করা। গ. আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা। ঘ. গুরুতর মানবাধিকার (বিচারবহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিকদের/মানবাধিকারকর্মীর ওপর হামলা, অর্থ পাচার) লঙ্ঘনকারীদের বিষয়ে প্রণীত একটি বিশেষ আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইসিটি আইনে সৃষ্ট আদালতে অভিযোগপত্র গৃহীত হলে সেসব ব্যক্তিদের কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা। ঙ. দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা। চ. দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটি প্যানেল তৈরি এবং তা থেকে দলীয় মনোনয়ন প্রদানের বিধান করা।

ছ. দলের সদস্যদের চাঁদা ন্যূনতম ১০০ টাকা ও কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নেওয়ার বিধান করা। এ অনুদান ব্যাংকব্যবস্থার মাধ্যমে গ্রহণের বাধ্যবাধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রিটার্নে প্রদর্শনের বিধান করা। জ. দলের তহবিল ব্যবস্থাপনায় বর্তমানে বিদ্যমান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দলের নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষণের বিধান করা। ঝ. দলের লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভ্রাতৃপ্রতিম বা যেকোনো নামেই হোক না কেন, না থাকার বিধান করা। ঞ. দলের যেকোনো নামেই হোক না কেন, বিদেশি শাখা না থাকার বিধান করা। ট. দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের তিন বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। ঠ. প্রতি ৫ বছর পরপর দল নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করা। ড. পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের বিধান বাতিল করা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: থ ক র ব ধ ন কর র সদস য ব যবস থ স গঠন

এছাড়াও পড়ুন:

জয়ের সুবাস নিয়ে দিন শেষ করল অস্ট্রেলিয়া

ইংলিশ ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুবিধা নিয়ে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ দিনের শেষে জয়ের সুবাস নিয়ে সেই অস্ট্রেলিয়া হোটেলে ফিরেছে। দ্বিতীয় ইনিংসে ১৩৪ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে ফেলেছে ৬ উইকেট। ইনিংস হার এড়াতে আরও ৪৩ রান দরকার বেন স্টোকসদের। উইকেটে আছেন স্টোকস ও উইল জ্যাকস। দুজনই অপরাজিত ৪ রান করে।

ইংল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করা দলটি চা বিরতিতে যায় ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তুলে। বিরতির পরই বিপর্যয়ের শুরু। দ্বিতীয় ওভারেই স্কট বোল্যান্ডের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড বেন ডাকেট। ব্যক্তিগত ৬ রানে মাইকেল নেসারকে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে গেলেও ইনিংসটাকে বড় করতে পারলেন না ডাকেট,  দলকে ৪৮ রানে রেখে ব্যক্তিগত ১৫ রানে বিদায় নিলেন।

সেখান থেকে ওলি পোপকে নিয়ে আরও ৪২ রান যোগ করেন ওপেনার জ্যাক ক্রলি। ২৬ রান করা পোপের ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন ডাকেটের ক্যাচ ছাড়া সেই মাইকেল নেসার। চার ওভার পর আবারও নিজের বলে ক্যাচ নিলেন নেসার। এবারের শিকার ক্রলি। ৫৯ বলে ৪৪ রান করা ক্রলির বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৯৭/৩।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান জ্যাক ক্রলির

সম্পর্কিত নিবন্ধ