রেলের টিকিটের নাগাল পায় না বহু মানুষ, লাভ ঠিকাদারি প্রতিষ্ঠানের
Published: 13th, March 2025 GMT
সরকারের গণপরিবহন ট্রেন ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনলাইনভিত্তিক টিকিট বিক্রির বর্তমান যে ব্যবস্থা, তাতে দেশের মাত্র ৫২ লাখ মানুষ ট্রেনের টিকিট কাটতে পারছে। কালোবাজারি বন্ধের কথা বলে টিকিট বিক্রি অনলাইনভিত্তিক করা হয়েছে। তবে এতে সবচেয়ে বেশি লাভ হয়েছে টিকিটি বিক্রির দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের। একটি টিকিট বিক্রির বিনিময়ে মাত্র ২৫ পয়সা নেওয়ার কথা বলে দায়িত্ব পাওয়া ঠিকাদার এখন পাচ্ছে সাড়ে ছয় টাকা।
রেলওয়ে সূত্র বলছে, বিগত এক দশকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাজনীতিক ও রেলের কর্মকর্তারা শুধু আন্তনগর ট্রেন চালুতে জোর দিয়েছেন বেশি। বিপরীতে তাঁরা বন্ধ করে দিয়েছেন ৯৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। ফলে নিম্ন আয়ের এবং স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষের ট্রেনে চড়ার সুযোগ এমনিতেই কমে গেছে। ২০২৩ সাল থেকে টিকিট বিক্রির কার্যক্রম পুরোপুরি অনলাইনকেন্দ্রিক করে ফেলা হয়। এতে আরেক দফা অনলাইন সুবিধা না থাকা ব্যক্তিরা ট্রেনে চড়া থেকে অনেকটা দূরে সরে গেছেন।
আরও পড়ুনঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ, স্টেশন-টার্মিনালে থাকবে সিসিটিভি০৯ মার্চ ২০২৫রেলের হিসাবে, এখন প্রায় ৭১ শতাংশ টিকিট বিক্রি হয় অনলাইনে। বাকি যে ২৯ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হয়, এর প্রায় সবই কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাঝপথের কম গুরুত্বপূর্ণ এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার টিকিটই বেশি বিক্রি হয় কাউন্টারে। এ ছাড়া কাউন্টারে টিকিট কাটার সময় মোবাইল ফোনে ওটিপি নম্বর আসে। গ্রাহক তা দেখালে টিকিট পান। এতে টিকিট কাটতে বেশ সময় লাগছে।
এসব ব্যবস্থা রাষ্ট্রীয় এই গণপরিবহন দেশের শিক্ষিত ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষের বাহনে পরিণত হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে। সব মিলিয়ে অপেক্ষাকৃত কম আয়ের কিংবা গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য রেলের টিকিট কাটা কঠিন হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগটি ভালো। এতে ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তিরা সহজে টিকিট কাটতে পারছেন। তবে ভালো আসনের টিকিট দ্রুত কেন শেষ হয়ে যায়, দালালেরা ভালো টিকিট আগে থেকে কেটে রাখে কি না, ইন্টারনেট সুবিধাবিহীন মানুষ টিকিট পায় কি না, সে বিষয়গুলো দেখা উচিত; পর্যালোচনা করা উচিত।
২০২২ সাল থেকে রেলের টিকিট বিক্রির দায়িত্বে আছে যৌথভাবে সহজ ডটকম-সিনেসিস-ভিনসেন। প্রতি টিকিট বিক্রির বিনিময়ে তারা ২৫ পয়সা নেবে—এই শর্তে দায়িত্ব পায়। আর অনলাইনে টিকিট বিক্রির জন্য তাদের চার্জ হিসেবে সাড়ে ছয় টাকা পাওয়ার কথা ছিল আগের নিয়ম অনুযায়ী। সহজ দায়িত্ব নেওয়ার আগে ২০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হতো। এখন অনলাইনে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণভাবে টিকিটপ্রতি ২৫ পয়সার পাশাপাশি অনলাইন মাশুলের পরিমাণ বেড়ে গেছে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, অনলাইনে বিক্রির শুরুতেই সব টিকিটি শেষ—এমন অভিযোগ আছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। মানুষ কীভাবে সহজে টিকিট পাবে, সেটা নিয়ে একটা বিশেষজ্ঞ দল কাজ করছে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বাড়তি টাকা ঠিকাদারের পকেটে যাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি তিনি দেখবেন।
আরও পড়ুনসচিব–কর্মকর্তার ফোনে ট্রেনের টিকিট রাখা যাবে না: ফাওজুল কবির খান২৯ অক্টোবর ২০২৪৩ শতাংশ মানুষ টিকিট পাবেনরেলের টিকিট বিক্রির ব্যবস্থাটির নাম বাংলাদেশ রেলওয়ে ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস)। এই ব্যবস্থা চালুর পর ট্রেনের টিকিট পেতে হলে জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রথমে নিবন্ধন করতে হয়। এরপরই অনলাইনে (মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট) টিকিট কাটা যায়।
রেলের সূত্র জানায়, টিকিট পেতে গত অক্টোবর পর্যন্ত ৫২ লাখ ৫৫ হাজার ৯১০ জন নিবন্ধন করেছেন। সর্বশেষ জনশুমারি অনুসারে, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এ হিসাবে, দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ৩ দশমিক শূন্য ৯ শতাংশ মানুষ ট্রেনের টিকিট কাটতে পারবেন। একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারেন। এ সুযোগ নিলে আরও কিছু মানুষ ট্রেনের টিকিটের আওতায় আসে। এরপরও বিপুল সংখ্যায় মানুষ ট্রেনসেবার আওতার বাইরে রয়ে গেছেন।
টিকিটের নিবন্ধন করতে হলে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে রেলসেবা অ্যাপ বা রেলের ওয়েবসাইটে নানা তথ্য জমা করতে হয়। এ ক্ষেত্রে ইন্টারনেট সেবা থাকা এবং এই বিষয়ে জ্ঞান থাকা জরুরি। এ ছাড়া মুঠোফোনে জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ দিয়ে এসএমএস করেও নিবন্ধন করা যায়। এ ক্ষেত্রেও মুঠোফোন থাকা এবং তা দিয়ে নিবন্ধনের নিয়ম জানতে হবে। রেলের পক্ষ থেকে এই বিষয়ে তেমন প্রচারণাও চালানো হয়নি।
আরও পড়ুনট্রেনের টিকিট শেষ দুই মিনিটেই, এ কেমন ডিজিটাল সমাধান?২৫ জানুয়ারি ২০২৫নিবন্ধনের পর আগ্রহী ব্যক্তির স্মার্টফোন বা কম্পিউটার জাতীয় ডিভাইস থাকতে হবে। তারপর এতে থাকতে হবে ইন্টারনেট সংযোগ। এ ছাড়া অনলাইনে টিকিট কাটার টাকা পরিশোধ করার জন্য ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ, টাকা পরিশোধ করতে হয় অনলাইনে।
জনশুমারি অনুসারে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে ৭ দশমিক ৪ শতাংশ নাগরিক কম্পিউটার ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহারকারীর সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ, আর মোবাইল ফোন ব্যবহারকারী ৮৯ দশমিক ৯ শতাংশ। কিন্তু এর মধ্যে ৬৫ শতাংশ ফিচার ফোন ব্যবহারকারী।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, দেশের অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না। স্মার্টফোনের ব্যবহার এখনো কম। ডিজিটাল বৈষম্য এখানে অনেক থাকার পরও একটি সেবাকে পুরোপুরি অনলাইনে করে সাধারণ মানুষদের বঞ্চিত করা হচ্ছে। রেলের টিকিট একবারের জন্য নয়। এটা প্রতিনিয়তই লাগে। অনলাইন সেবা অবশ্যই থাকতে হবে। কিন্তু যাঁরা পিছিয়ে আছেন, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রেখে এ ধরনের সেবা চালু করতে হতো। যাঁরা ডিজিটাল সেবা গ্রহণে পিছিয়ে আছেন, তাঁদের জন্য রেলের বিকল্প ব্যবস্থা কী, সে বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন।
বর্তমানে প্রতিদিন আন্তনগর ট্রেনের প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়। একই সময়ে অনলাইন ও কাউন্টারে টিকিট ছাড়া হয়। স্বভাবতই প্রথম ঘণ্টাতেই অনলাইনে প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়।
রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অনলাইনে টিকিট বিক্রি বৃদ্ধির পর কালোবাজারি বন্ধ হয়নি। দক্ষ কালোবাজারিরা সাধারণ যাত্রীদের চেয়ে দ্রুত টিকিট কাটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তাই অনলাইনে ‘এক মিনিটে টিকিট শেষ’—এমন অভিযোগ সর্বত্র।
আরও পড়ুনট্রেনের টিকিট নতুন পদ্ধতিতে যেভাবে কাটা যাবে০১ মার্চ ২০২৩লাভ হলো সহজের২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৫ বছর ট্রেনের টিকিট বিক্রি করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। এর আগেও তারা এই দায়িত্ব পালন করে। সিএনএস প্রতি টিকিটে ২ টাকা ৯৯ পয়সা নিত। আর অনলাইনে টিকিট বিক্রি করলে পেত সাড়ে ছয় টাকা। অবশ্য তখন ২০ শতাংশের মতো টিকিট অনলাইনে বিক্রি হতো।
টিকিট বিক্রির জন্য ঠিকাদার নিয়োগে ২০২০ সালে দরপত্র আহ্বান করে রেলওয়ে। সহজ ডটকম পাঁচ বছরে ৩০ কোটি ২৫ লাখ টাকায় ২০ কোটি টিকিট বিক্রি করে দেওয়ার প্রস্তাব করে। তবে তাদের প্রস্তাবটি ছিল কিছুটা ভিন্ন। তারা রেলের কাছ থেকে মাত্র ৫ কোটি টাকা নেবে বলে উল্লেখ করে। বাকিটা বিজ্ঞাপন থেকে আয় করার কথা। এ হিসাবে প্রতিটি টিকিট বিক্রির জন্য সরাসরি মাত্র ২৫ পয়সা পায় তারা। অন্যদিকে সিএনএস ২৪ কোটি টাকায় ২০ কোটি টিকিট বিক্রির প্রস্তাব দেয়। অর্থাৎ প্রতি টিকিটের জন্য তাদের প্রস্তাবিত মাশুল ছিল ১ টাকা ২০ পয়সা।
কম দর প্রস্তাব করে সহজ ডটকম টিকিট বিক্রির দায়িত্ব পায়।
রেলওয়ে সূত্র বলছে, দরপত্রে পাঁচ বছরে ৮ কোটি টিকিট অনলাইনে এবং ১২ কোটি কাউন্টারে বিক্রি হবে—এমন প্রক্ষেপণ করা হয়েছিল। কিন্তু সহজকে দায়িত্ব দেওয়ার পর প্রথমে ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। পরে অনলাইনে বিক্রির বিষয়টিই অগ্রাধিকার দেওয়া হয়। এতে প্রায় ২০ কোটি টিকিটের ৭০ শতাংশই অনলাইনে বিক্রি করার সুযোগ পাচ্ছে সহজ।
সহজ অনলাইন কিংবা কাউন্টার—সব টিকিট থেকেই প্রথমে পাচ্ছে ২৫ পয়সা। আবার শুধু অনলাইনে বিক্রি করা প্রতিটি টিকিটের জন্য পাচ্ছে বাড়তি সাড়ে ছয় টাকা। একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারে। অনলাইনে তা চারটি হিসাবেই গণ্য করে সহজকে বিল দেওয়া হয়। একটি টিকিট কাটার জন্য সফটওয়্যারের যে ব্যবহার, চারটির জন্য একই ব্যবহার হলেও বিল পাচ্ছে বাড়তি।
রেলওয়ে সূত্র বলছে, চুক্তি অনুসারে পাঁচ বছরে সহজ টিকিট বিক্রি ও বিজ্ঞাপন সব মিলিয়ে ৩০ কোটি টাকা পেত। অনলাইনে বেশি টিকিট বিক্রি হওয়ার কারণে বিজ্ঞাপনের আয় ছাড়াই তারা ৯২ কোটি টাকা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে।
অনলাইনে কেনা টিকিটের জন্য গ্রাহকের কাছ থেকে বাড়তি ২০ টাকা নেওয়া হয়। এর মধ্যে সহজ পাচ্ছে সাড়ে ছয় টাকা। আরও সাড়ে ছয় টাকা যায় যে ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে দাম পরিশোধ করা হয়, সেই প্রতিষ্ঠানে। সরকার ভ্যাট হিসেবে পায় তিন টাকা। বাকি চার টাকা রেলওয়ে কল্যাণ ট্রাস্টের।
অনলাইনে টিকিট বিক্রির ফলে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়ে সহজ ডটকমের প্রশাসন বিভাগের প্রধান ও প্রধান যোগাযোগ কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, অনলাইনে টিকিট বিক্রিতে অনেক খরচ। ফলে বেশি সুবিধা পাওয়ার বিষয়টি ঠিক নয়।
প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের প্রধান সন্দ্বীপ দেবনাথও দাবি করেন, অনলাইনে টিকিট বিক্রিতে তাঁদের আয় বেশি হলেও খরচও অনেক। কারণ, পুরো ব্যবস্থাটি তাঁদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হয়।
আরও পড়ুনট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রথম আধা ঘণ্টায় ৬০ লাখ ‘হিট’০২ জুন ২০২৪চুক্তি অনুযায়ী অনেক কিছুই হয়নিরেলওয়ে সূত্র জানায়, সিএনএসের সঙ্গে পরোক্ষভাবে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগের আইনজীবী নেতা ছিলেন। আইন অঙ্গনে দুজনের মধ্যে বিরোধ ছিল। সুজন রেলমন্ত্রী হয়ে যেকোনো মূল্যে সিএনএসকে বাদ দেওয়ার উদ্যোগ নেন। অবশ্য সিএনএসের বিরুদ্ধেও অভিযোগ ছিল যে তারা প্রভাব খাটিয়ে একাধিকবার রেলের টিকিট বিক্রির দায়িত্ব পেয়ে নানা অজুহাতে বাড়তি টাকা তুলে নিয়েছে। সহজ ডটকম বেসরকারি বাসের টিকিট অনলাইনে বিক্রি করার মধ্য দিয়ে এই ব্যবসায় এসেছে।
সহজের সঙ্গে করা চুক্তি অনুসারে, রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বড় ৬০টি মনিটর স্থাপন করার কথা। এসব মনিটরে ট্রেন গমনাগমন, কোচের সিরিয়াল নম্বর, ট্রেনের অবস্থান ইত্যাদি সম্পর্কে তথ্য সরবরাহের কথা। ট্রেনের বর্তমান অবস্থান নিশ্চিত করার জন্য ঠিকাদারের পক্ষ থেকে রেলের প্রতিটি ইঞ্জিনে জিপিএস ট্র্যাকার স্থাপন এবং তা রক্ষণাবেক্ষণ করার কথা। তবে এর অনেক কিছুই হয়নি। এ ছাড়া বহনযোগ্য যন্ত্রের মাধ্যমে (পিওএস) টিকিট বিক্রির কথা বলা হয়েছে। বিশেষ করে কাউন্টারে দীর্ঘ লাইন ভোগান্তি এড়াতে যন্ত্রের ব্যবহারের কথা হয়। তা–ও কার্যকর নেই বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।
এই বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও গণপরিবহন–বিশেষজ্ঞ সামছুল হক প্রথম আলোকে বলেন, রেলে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, সে হারে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়েনি। কেন বাড়েনি এই জবাবদিহি করতে হবে। সক্ষমতা বাড়ালে কালোবাজারি বন্ধে এত কিছুর দরকার হবে না। তিনি আরও বলেন, অনলাইনে টিকিট কাটতে খরচ কম হওয়ার কথা। বাড়তি টাকা নেওয়া হলে তা অবশ্যই অনিয়ম।
আরও পড়ুনট্রেনের টিকিট পুরোটা অনলাইনে দেওয়া কতটা যৌক্তিক০৬ এপ্রিল ২০২৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ক ট র জন য প রথম আল ক কর মকর ত র র জন য ব যবস থ ব যবহ র পর বহন ছয় ট ক অন স র র বহন অবশ য র লওয় ব ষয়ট দশম ক
এছাড়াও পড়ুন:
কর্মবিরতি করা প্রাথমিকের শিক্ষকদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কড়া বার্তা
কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের হুঁশিয়ারি করে বিজ্ঞপ্তিতে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের একাংশের কর্মবিরতির কারণে দেশের বহু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত ঘটছে। শিক্ষকদের সতর্ক করে বলা হয়েছে, পরীক্ষা না নিলে চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন:
নেত্রকোণায় দুই স্কুলে আগুন, আসবাবপত্র পুড়ে কয়লা
‘আমি এতিম হয়ে গেলাম রে’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার বিকালে (৩ ডিসেম্বর) হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে, যার একটি রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে।
অবশ্য এই বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরা হয়েছে।
সহকারী শিক্ষকদের চারটি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে বুধবার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি। এদিন শিক্ষক নেতাদের শোকজ করার প্রতিবাদে শিক্ষকেরা উপজেলা শিক্ষা অফিসগুলোর সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
রাইজিংবিডি ডটকমের প্রতিনিধিদের পাঠানোর খবর ও ভিডিওতে দেখা গেছে, অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরাই উদ্যোগী হয়ে পরীক্ষা নিচ্ছেন। পানবার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকরাই পরীক্ষা নিচ্ছেন। যেখানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
রাইজিংবিডি ডটকমের ফেনী প্রতিনিধি বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতির চিত্র দেখতে পেয়েছেন। পরীক্ষা হলে শিক্ষক নেই; উত্তরপত্রে লেখালেখি করছে কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অফিসকক্ষে বসে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ করছেন প্রধান শিক্ষক। আর শিক্ষার্থীরা যে যার মতো করে খাতায় উত্তর লিখছে। কয়েকটি কক্ষে অভিভাবকদের পরীক্ষার পরিবেশ সামলানোর চেষ্টা করতে দেখা গেল।
গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখা যায়, হঠাৎ পরীক্ষা বন্ধ করে দেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কে বিক্ষোভ করেন।
পূর্বাপর
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। অবশ্য একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যান তারা। সেই দাবি এখনো বাস্তবায়ন না হওয়ায় তারা কর্মবিরতি পালন করার সিদ্ধান্তে যান।
বছরের নভেম্বরের শেষে প্রাথমিকের চূড়ান্ত পরীক্ষা হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হওয়ায় একাংশের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, যে কারণে ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির বার্তা পাঠাল মন্ত্রণালয়।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও নোয়াখালী সদর উপজেলার ত্রিপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমরা বৃহস্পতিবারও কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখব। একাদশ গ্রেডে বেতনের আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
এদিকে বেতন বাড়ানো ও গ্রেড জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন, তখন আরেকটি অংশ একই দাবিতে বৃহস্পতিবার থেকে স্কুলে ‘তালা ঝোলানোর’ হুমকি দিয়েছেন।
একাদশ গ্রেডে বেতন, উচ্চ গ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের’ আহ্বায়ক আনিসুর রহমান বুধবার বলেন, “একাদশ গ্রেডে বেতন নির্ধারণে সরকারকে বুধবার পর্যন্ত সময় দিয়েছিলাম। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে স্কুলে স্কুলে তালা ঝোলানোর কর্মসূচি শুরু হবে।”
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে ১ কোটির বেশি শিক্ষার্থীর জন্য পৌনে ৪ লাখের বেশি শিক্ষক রয়েছেন। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।
ঢাকা/রাসেল