এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। ২০ মার্চ মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচটি তারা খেলবে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ২৫ মার্চ এই ভেন্যুতেই এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে আতিথ্য দিতে পারে ভারত। এশিয়ান ফুটবল কনফেডারেশন অনুমোদন দিলে দুই প্রতিবেশী দেশের ফুটবল লড়াইটি শিলংয়ে হবে।
এএফসির অনুমোদন পেলে লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হবে মেঘালয় রাজ্যের রাজধানীতে।
ভারতের মাটিতে সর্বশেষ বাংলাদেশ খেলেছিল ২০১৯ সালের অক্টোবরে। কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের পর যতবার মুখোমুখি হয়েছিল দু’দল, সবক’টি অন্য দেশে। যেহেতু কলকাতায় ফুটবল খুবই জনপ্রিয়, তাই সবারই ধারণা ছিল ওপার বাংলাতে হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে দুই প্রতিবেশীর লড়াইটি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শিলংয়ে ম্যাচ আয়োজন করতে চায় বলে জানিয়ে দিয়েছে এএফসিকে। একই সঙ্গে জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও। শিলংকে ভেন্যু ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেহেতু ঢাকার সঙ্গে শিলংয়ের সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই চার্টার্ড বিমানে দলকে শিলং পাঠানোর চিন্তা করছে তারা। আর হামজা চৌধুরীকে রাজকীয় বরণ করার বিষয়টিও আলোচনা হয়েছে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে।
বাফুফে সূত্রে জানা গেছে, ভারত ম্যাচের আগে সৌদি আরব কিংবা কাতারে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প করার কথা চলছে। ইতোমধ্যে দুটি দেশের ফুটবল সংস্থাকে চিঠিও দিয়েছে বাফুফে। অতীতে সৌদি গিয়ে ক্যাম্প করার অভিজ্ঞতা থাকায় মধ্যপ্রাচ্যের এই দেশেই দল পাঠাতে চায় ফুটবল ফেডারেশন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ইসলামী আন্দোলনের প্রার্থী কেফায়েতুল্লাহ কাশফীর নির্বাচনী শোডাউন
রাজধানীর মতিঝিলে নির্বাচনী শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ঢাকা-৮ আসনে দলের মনোনীত সংসদসদস্য প্রার্থী মুফতী কেফায়েতুল্লাহ।
শনিবার সকালে মতিঝিল টিএন্ডটি কলোনী থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পল্টন, রমনা, শাহজাহানপুর ও শাহবাগ থানার গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন তিনি।
শোডাউন শেষে বাইতুল মোকাররম উত্তর গেটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে মুফতী কেফায়েতুল্লাহ কাশফী বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।’’
তিনি আরো বলেন, ‘‘আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-৮ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি এই আসনের মানুষের খাদেম হতে চাই।’’
শোডাউনে আরো অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, পল্টন থানা সভাপতি কবির হোসেন খোকন, রমনা থানা সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমাদ চৌধুরী, মতিঝিল থানা সভাপতি ইঞ্জিনিয়ার রাসেল খান, শাহবাগ থানা সভাপতি তকদির হোসেন রুবেল, শাহজাহানপুর থানা সভাপতি মাওলানা আবু ইউসুফ এবং ঢাকা-০৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ তৃণমূল নেতৃবৃন্দ।
ঢাকা/নঈমুদ্দীন